সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা দলীয় স্লোগান দিয়েছেন। আজ রোববার (১৫ই ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থান নিয়ে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

আজ সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২৫ জনের মতো বিভিন্ন বয়সের মানুষ পাশাপাশি দাঁড়িয়ে। সেখানে তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। তাদের পেছনে জাতীয় পতাকার পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পতাকা দেখা যায়।

ভিডিওতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগ্যান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেখা গেছে।

আজ বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী বলেন, ‘উপজেলা যুবলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগ যে হারিয়ে যায়নি, এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা সেটার জানান দিয়েছি।’

স্থানীয় একাধিক সূত্র সুখবর ডটকমকে জানায়, বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের (অস্থায়ী) সামনে দলটির নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় উত্তেজিত কিছু মিছিলকারী কার্যালয়ের সামনে রাখা একটি টেবিল ভাঙচুর করেন। বিএনপির নেতাদের বিক্ষোভ মিছিলের ভিডিওটিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন। আবার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সেই এলাকা ছেড়ে দিয়েছেন। এর প্রতিবাদে বিএনপি শহরে প্রতিবাদ মিছিল করেছে।

২০২৪ সালের ৫ই আগস্টের হামলার পর থেকে আওয়ামী লীগ আত্মগোপনে ছিল। সংসদ নির্বাচন ঘিরে নেতা–কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। প্রায় দেড় বছর পর তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দিলেন।

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250