সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

গাঁজা সেবন নিয়ে কড়াকড়ি শিথিলের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গাঁজা সেবন–সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের বিধিনিষেধ শিথিল করার বিষয়ে বড় ধরনের ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) এ বিষয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প। তার এ পদক্ষেপ কয়েক দশকের মার্কিন মাদক নীতিতে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, গাঁজাকে কম বিপজ্জনক মাদকের তালিকায় অন্তর্ভুক্ত করতে তিনি একটি নির্বাহী আদেশের কথা বিবেচনা করছেন। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে গাঁজা ব্যবসায় বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং এ খাতসংশ্লিষ্ট অপরাধের দণ্ডও কমে আসবে।

বর্তমানে মার্কিন আইন অনুযায়ী, গাঁজা ‘শিডিউল-১’ তালিকার মাদক। হেরোইন বা এলএসডির মতো এ স্তরের মাদকগুলো অত্যন্ত বিপজ্জনক মনে করা হয় এবং এগুলোর কোনো স্বীকৃত চিকিৎসাগুণ নেই বলে ধরা হয়। তবে ট্রাম্প প্রশাসন গাঁজাকে ‘শিডিউল-৩’ তালিকাভুক্ত করার কথা ভাবছে। এ তালিকার মাদক সাধারণত চিকিৎসকের পরামর্শে সেবন করা যায়।

সোমবার ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’ ট্রাম্পের এমন ইতিবাচক ইঙ্গিতের পর থেকে পুঁজিবাজারে গাঁজাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়তে শুরু করেছে।

এ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাংক ও বড় বিনিয়োগকারীরা এ শিল্পে অর্থায়নের সুযোগ পাবেন। বর্তমানে আইনি জটিলতার কারণে মার্কিন ব্যাংকগুলো গাঁজা ব্যবসায়ীদের ঋণ দিতে দ্বিধাবোধ করে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250