মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

মমতার পদত্যাগ চেয়ে শ্রীলেখা যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যেখানেই অনিয়ম-অত্যাচার দেখতে পান, সরাসরি মুখ খোলেন। কলকাতার আর জি করে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সবার আগে রাস্তায় নেমেছিলেন শ্রীলেখা। নেপথ্যে অন্যায়-অবিচার এ সকল কোনোকিছুই যেন সহ্য করেননা শ্রীলেখা।  

আরজি কর কাণ্ডের মামলায় কলকাতা সুপ্রিম কোর্টের শুনানির পর আন্দোলনরতদের ফিরে যেতে ও সাধারণ মানুষদের দুর্গাপূজার উৎসবে মাততে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একইসঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগও চান অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোরালো প্রতিবাদ জানান শ্রীলেখা। তার বক্তব্যে, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পরে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছেনা।’

আরও পড়ুন: ‘ব্ল্যাক মানি’তে নায়িকা হচ্ছেন তানজিন তিশা

এর আগে সুপ্রিম কোর্টে ৫ই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ই সেপ্টেম্বর করা হয়। এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘এক মাস হয়ে গেলো। ৩১ দিনের এক মাস কেটে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, পূজায় ফিরে আসুন, উদযাপনে ফিরে আসুন।’

উল্লেখ্য, আগাগোড়াই ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী। ধর্ম, জাতি, দেশ কোনো কিছুকেই বিভক্ত করেননা তিনি। যেখানেই অনিয়ম-অত্যাচার দেখতে পান, সরাসরি মুখ খোলেন।

এসি/কেবি

শ্রীলেখা মিত্র মমতার পদত্যাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250