শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

গরম নরম মোমো তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছোটবড় সকলেরই প্রিয় স্ট্রিট ফুড মোমো। রাস্তার ধারে না খেয়ে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে মজাদার মোমো বানিয়ে নিতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ: ময়দা ২ কাপ, তেল ২ চামচ, মুরগির কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, সয়া সস ৩ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, সাদা ভিনেগার ১ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চামচ, কাঁচামরিচ ২টি, লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে ময়দার মধ্যে আধা চা চামচ লবণ ও এক চা চামচ তেল দিয়ে ভাল করে মেখে তার মধ্যে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করুন। ডো বেশি নরম হবে না, আবার বেশি শক্তও হবে না। ডোটাকে ৩০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। মুরগির কিমাটা লবণ, গোলমরিচ গুঁড়া, আদা-রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও তেলের সঙ্গে মাখিয়ে নিন। 

আরো পড়ুন : কুমড়া বড়ি দিয়ে শিম-আলুর মজার তরকারি 

এবার ময়দার ডোটাকে আরো একবার ভালোমত মেখে নিয়ে ছোট ছোট টুকরো করে লেচি কেটে নিন। একটা চামচের সাহায্যে পরিমাণমতো পুর ভরে মোমোগুলোকে ইচ্ছেমত আকৃতিতে তৈরি করতে হবে। এরপর চুলায় স্টিমার দিয়ে তাতে মোমোগুলো ১০ মিনিটের জন্য ভাপিয়ে নিন।  

যারা ফ্রায়েড মোমো পছন্দ করেন, তারা এই পর্যায়ে মোমোগুলোকে তেলে মচমচে করে ভেজে নেবেন। এরই মধ্যে সয়া সসে চিলি ফ্লেক্স, সাদা ভিনেগার আর কাঁচা মরিচ কুচি দিয়ে মোমোর জন্য সস তৈরি করে নিন। এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন মোমো।

এস/ আই.কে.জে/


মোমো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250