বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

যাত্রা শুরু করল ‘আকাশ গো ওটিটি অ্যাপ’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আকাশ ডিজিটাল টিভি নিয়ে এসেছে ‘আকাশ গো ওটিটি অ্যাপ’। এটিতে বিপিএল ২০২৬ এবং চলমান স্প্যানিশ লা লিগার ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিংসহ হটস্টার স্পেশালস জিওসিনেমা, জি এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখা যাচ্ছে। অ্যাপটির সাবস্ক্রিপশন এখন সবার জন্য উন্মুক্ত।

‘আকাশ গো’তে রয়েছে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক—গো প্রাইম এবং গো লা লিগা। সাবস্ক্রাইবাররা তাদের স্মার্টফোন, ট্যাব এবং ওয়েবে দেখতে পারবেন আকাশ গোর অনুষ্ঠান। অ্যাপটিতে একই সঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপল অ্যাপ স্টোর (আইওএস) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে।

এ ছাড়া আকাশ ডিজিটাল টিভি তাদের ডিটিএইচ গ্রাহকদের জন্য দিচ্ছে ‘আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ’। এর মাধ্যমে বিপিএল, লা লিগা, দেশি-বিদেশি ওয়েব সিরিজ এবং স্থানীয় লাইভ টিভি চ্যানেল দেখা যাচ্ছে।

আকাশ ডিজিটাল টিভি হলো বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) পে টিভি অপারেটর। গ্রাহক চাহিদা এবং নতুন নতুন প্রযুক্তির আগমনের সঙ্গে আকাশ নিরবচ্ছিন্নভাবে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন করে আসছে। আকাশ গো ওটিটি প্ল্যাটফর্ম সেই ধারাবাহিক প্রয়াসেরই অংশ।

আকাশ গো ওটিটি অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250