শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রী হত্যার দায়ে পঞ্চগড়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সোলেমান আলী (৫৪)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন।

অভিযুক্ত সোলেমান আলী জেলার আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার মৃত জমির উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

এর আগে, ২০১৮ সালের ১৭ই মে সোলেমান আলীকে একমাত্র আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলাটি দায়ের করেন সহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আরও পড়ুন: চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

মামলার নথি সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে মামলার বাদী সহিদুল ইসলামের বোন জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলহ চলছিল। বিভিন্ন সময় সালিস বৈঠকও হয়েছিল। সর্বশেষ ঘটনার দিন ২০১৮ সালের ১৭ই মে বাড়িতে কেউ না থাকার সুযোগে সোলেমান আলী জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে, সোলেমান আলী নিজের স্ত্রীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

এসি/কেবি

মৃত্যুদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250