শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি

১৯ ছক্কা, ৪৯ বলে ১৫০, ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৫

#

ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ড। ছবি: সংগৃহীত

ফিন অ্যালেনের ব্যাটিং তাণ্ডবে ভেঙে গেল টি-টোয়েন্টি ক্রিকেটের একাধিক রেকর্ড। গতকাল বৃহস্পতিবার (১২ই জুন) মেজর লিগ ক্রিকেটে ৫১ বলে ১৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের এ ক্রিকেটার। ইনিংসে ছিল ১৯টি ছক্কা। কুড়ি ওভারের ক্রিকেটে ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা নেই আর কারও।

ছক্কার বিশ্ব রেকর্ড গড়ার পথে অ্যালেন ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে। ২০ ওভারের ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এত দিন যুগ্মভাবে ছিল গেইল ও এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে। দুজনেই ইনিংসে ১৮টি করে ছক্কা মেরেছিলেন। তাদের সেই রেকর্ড হাতছাড়া হলো অ্যালেনের দাপটে।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড কলিজিয়াম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ উইকেটে ২৬৯ রান তোলে অ্যালেনের দল সান ফ্রান্সেসকো ইউনিকর্নস। ২৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৩.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ ওয়াশিংটন ফ্রিডম।

সান ফ্রান্সেসকো হয়ে ওপেন করতে নেমেছিলেন অ্যালেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। টিম সেইফার্ট ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মতো সতীর্থরা দ্রুত আউট হয়ে গেলেও এক প্রান্তে অবিচল ছিলেন অ্যালেন। দলের রান তোলার গতি একাই বজায় রাখেন। শেষ পর্যন্ত ৫১ বলে ১৫১ রান করে আউট হন।

এইচ.এস/

ফিন অ্যালেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250