মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আওয়ামী লীগ আমাদের মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: বিএনপির এমপি নাছির চৌধুরী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

অচিরেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দীন চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’

দিরাই পৌরসভার থানা পয়েন্টে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কথা বলেন। ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের  অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক সমাবেশের আয়োজন করে দিরাই উপজেলা ও পৌর বিএনপি।

স্থানীয় বিএনপির রাজনীতিতে নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। আগামী শনিবার তার ভাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুক চৌধুরী উপজেলা সদরে দলীয় নেতা–কর্মীদের নিয়ে পৃথক সমাবেশ ডেকেছেন।

এ প্রসঙ্গে সমাবেশে নাছির চৌধুরী বলেন, ‘আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।’

ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী প্রসঙ্গে ৭৫ বছর বয়সী নাছির চৌধুরী বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, তারাই মূলত আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

নাছির চৌধুরী আরও বলেন, ‘আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এসব কথা বলে, তাদেরকে প্রশ্ন করুন—আসলে কত টাকা বাজেট এসেছে? প্রয়োজন হলে ইউএনওর কাছে গিয়ে খোঁজ নিন।’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে প্রবীণ এই সংসদ সদস্য বলেন, ‘আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ দেব না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ফারুক সরদার, সাব্বির মিয়া, মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, আবু সাঈদ চৌধুরী, সজীব রশিদ চৌধুরী, নাছির চৌধুরীর স্ত্রী পারভিন চৌধুরী প্রমুখ।

নাছির উদ্দীন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250