মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

গভীর সমুদ্রের রহস্যময় দৈত্য ওয়ারফিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সমুদ্র নিয়ে রহস্যের কোনো শেষ নেই। এর কতটুকুই বা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি! সমুদ্রের গভীরে আছে হাজার হাজার প্রজাতির প্রাণি, যার বেশিরভাগই আমাদের অজানা। তেমনই গভীর সমুদ্রের রহস্যময় এক প্রাণি ওয়ারফিশ।

এর বৈজ্ঞানিক নাম ‘রেগালেকাস গ্লেসনে’। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মাছ। সাধারণত এটি লম্বায় ১০ মিটার হয় এবং কিছু ক্ষেত্রে এর দৈর্ঘ্য ১৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। ওয়ারফিশের শরীর অত্যন্ত দীর্ঘ এবং সরল। এর শরীরের পৃষ্ঠের রং রূপালি। এছাড়াও পিঠে একটি দীর্ঘ এবং রঙিন পাখনা রয়েছে। যা দেখতে অনেকটা সামুদ্রিক সাপের মতো।

এদের শরীরের স্বচ্ছ ত্বক এবং পেছনে থাকা লম্বা পাখনাগুলো একে সূক্ষ্মভাবে সাঁতার কাটতে সাহায্য করে। যা এই সামুদ্রিক দৈত্যকে গভীর সমুদ্রের শিকারী থেকে রক্ষা করে।  

ওয়ারফিশের আবাসস্থল সাধারণত ২০০ মিটার গভীর সমুদ্র, যেখানে এটি অন্ধকার ও ঠান্ডা পানিতে বিচরণ করে। এই মাছটি মূলত একক জীবনযাপন করে, যদিও কখনো কখনো কয়েকটি একত্রিত হয়ে থাকতে দেখা যায়।

ওয়ারফিশের খাদ্য তালিকায় প্রধানত ছোট মাছ, প্লাঙ্কটন ও অক্টোপাস থাকে। এরা শিকার করার সময় তাদের লম্বা পিঠের সাহায্যে দ্রুতগতিতে শিকারকে ধরতে সক্ষম হয়।

আরো পড়ুন : দুই মাস পর ভালোবাসার টানে ফিরে এলো ঈগল

ওয়ারফিশের উপস্থিতি অনেক সময় লোকালয় এবং সমুদ্রের জলদস্যুদের কাহিনিতে মৎস্যদানব হিসেবে উল্লেখ করা হয়। তাদের দীর্ঘ এবং অদ্ভুত আকৃতির কারণে অনেক মানুষ এটিকে ‘সমুদ্রের সাপ’ হিসেবে বিবেচনা করে। অতীতে যখন এই মাছগুলো সমুদ্রের তীরে মারা যেতো, তখন লোকেরা এটি দেখে ভয় পেতো। অনেকের ধারণা ছিল এটি কোনো ধরনের গুজব বা অশুভ সঙ্কেত।

ওয়ারফিশের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে, যা প্রধানত তাদের বাসস্থান হারানোর কারণে ঘটে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রের দূষণ এবং অবৈধ মৎস্য শিকার তাদের জন্য হুমকির সৃষ্টি করছে। গবেষকরা তাদের সংরক্ষণ এবং জীবনচক্রের সম্বন্ধে আরও তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।

ওয়ারফিশ একটি রহস্যময় এবং আকর্ষণীয় সামুদ্রিক প্রাণি, যা গভীর সমুদ্রের জীবনকে নির্দেশ করে। তাদের সংরক্ষণের মাধ্যমে আমরা সমুদ্রের জীববৈচিত্র্যকে চাইলেই রক্ষা করতে পারি।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক, ব্রিটানিকা, ফিশবেস

এস/কেবি


  

ওয়ারফিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250