শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

সাংবাদিক পরিচয়ে অনেক আ. লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১৯শে মে ২০২৬

#

ফাইল ছবি

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ের অনেকেই আওয়ামী লীগের নেতা মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছেন। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের নামে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে তিনি এই কথা বলেন।

সরকারের তিন মাস পূর্ণ করা উপলক্ষে আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যমন্ত্রী এই অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, এই বিষয়ে গঠিত হতে যাওয়া মিডিয়া কমিশনের প্রতিবেদন ও সুপারিশ হাতে পাওয়ার পর বিস্তারিত মন্তব্য করতে চান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘মামলার মুখে পড়াদের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসাবে মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন’ এবং রক্ষা পেতে ‘ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছেন’ বলে জানান তিনি।

এ সময় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত (অন্তর্বর্তী) সরকারে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা থাকার সময় মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কমিটি কয়েক দফায় বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য আহ্বান করে। মোট ৯২ জন সাংবাদিক তাদের হয়রানিমূলক মামলার বিষয়ে মন্ত্রণালয়কে জানিয়েছে।’

মন্ত্রী আরও জানান, তথ্য বিশ্লেষণে দেখা গেছে—সব মামলার বাদী সরকার নয়। ব্যক্তিগত বিরোধ থেকেও মামলা হয়েছে। আবার যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অনেকের পেশাই সাংবাদিকতা নয়। তিনি বলেন, ‘তাদের অনেকেই আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের পদে থেকে নানা অপকর্মে জড়িত ছিলেন, অনেকের ওপর নিপীড়ন চালিয়েছেন। ভুক্তভোগীরা মামলা করেছে। কিন্তু ভুঁইফোড় মিডিয়ার সাংবাদিক পরিচয় ধারণ করে সাংবাদিক হিসেবে কেউ কেউ সুবিধা নিতে চাচ্ছে। বিগত সরকারের অভিজ্ঞতাটাও আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি।’

সম্প্রতি সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সম্পাদক পরিষদের তালিকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ দেখা করেছেন। প্রধানমন্ত্রীও হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছিলেন। সাংবাদিকতা মহান পেশা। সংবাদপত্রের বিধিবিধান, পাঠক চাহিদা ও রাষ্ট্রের অনেক নিয়ম কানুন মেনে এই পেশাটা চলে। গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে। এখানে একটা গ্রহণযোগ্য নিয়মকানুন থাকা দরকার। আমরা একটা মিডিয়া কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছি। জুনের মধ্যে একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব হাজির করব। প্রেস কাউন্সিলকে কীভাবে আরও সক্রিয় করা যায় সেটাও দেখবে। জুলাই মাসের দিকে একটা প্রস্তাবনা তৈরি করতে পারব।’

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250