রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সৌদি আরবে ট্রাম্প-পুতিনের বৈঠক হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য সৌদি আরবে বৈঠক করতে পারেন।

বুধবার (১২ই ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের এ কথা জানান।

ট্রাম্প বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত নয় এবং ইউক্রেনের সব ভূখণ্ড ফিরে পাওয়া কঠিন।

গত বুধবার ৯০ মিনিট ফোনে আলোচনা করেছেন ট্রাম্প ও পুতিন। তারা দুজনই সরাসরি বৈঠক করার ব্যাপারে সম্মত হয়েছেন। পুতিন ট্রাম্পকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আর ট্রাম্পও পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন: হজ পালনে যেসব শর্ত দিলো সৌদি

গুঞ্জন চলছিল, ট্রাম্প-পুতিন তৃতীয় কোনো দেশে বৈঠক করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল, তা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত হতে পারে।

এরপর, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান জেলেনস্কি শান্তি চান, যেমনটি পুতিনও চান। আগামী শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কির।

২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। মস্কো এটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে জানিয়েছিল। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূমি দখল করে নিয়েছে রাশিয়া। 

তথ্য: রয়টার্স

এসি/কেবি


সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250