রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

ভবনের নকশা করল রোবট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) রোবট যখন ছবি আঁকা, কবিতা লেখা ছেড়ে ঘরবাড়ির নকশা করতে শুরু করে, তখন কী ঘটে? এই প্রশ্ন এখন আর তাত্ত্বিক পর্যায়ে নেই। ডেনমার্কের উৎজন সেন্টারে বিশ্বের প্রথম মানবসদৃশ রোবট শিল্পী হিসেবে পরিচিত ‘এআই-দা’ একটি ভবনের নকশা করে ইতিহাস গড়েছে।

এই রোবট এমন একটি ভবনের নকশা গড়েছে, যা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলে ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারে। রোবটটি তৈরি এ প্রকল্পে নাম ‘এআই-দা: স্পেস পড’। এটি মডিউলার হাউজিং কনসেপ্ট বা আবাসন সম্পর্কিত বিশেষ ধারণা। তথ্যসূত্র: ফক্স নিউজ।

এআই-দার বিশেষত্ব কেবল ভবনের নকশাতেই সীমাবদ্ধ নয়। এর আগে এ রোবট চিত্রকর্ম তৈরিসহ বিভিন্ন দক্ষতা দেখিয়েছে। এখন সে শিল্পকলা ছাড়িয়ে মানুষের বসবাসের ভৌত অবকাঠামো তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

উৎজন সেন্টারে ‘আই এম নট এ রোবট’ শিরোনামে একটি প্রদর্শনী শুরু হয়েছে, যা অক্টোবর পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে যন্ত্রের সৃজনশীল ক্ষমতাকে তুলে ধরা হচ্ছে।

আয়োজকেরা বলছেন, এমন এক সময়ে রোবটের প্রদর্শনী হচ্ছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট নিজেই চিন্তা করতে পারছে। এআই-দার রয়েছে ক্যামেরাযুক্ত চোখ, বিশেষভাবে তৈরি এআই অ্যালগরিদম এবং একটি রোবটিক হাত। এ হাত ব্যবহার করে সে সরাসরি ছবি আঁকতে পারে।

এআই-দার উদ্ভাবক এবং এর পরিচালক এইডান মেলার বলেন, এআই-দা একটি যৌথ আবাসিক এলাকার ধারণা তুলে ধরেছে। এটি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দেয়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা হবে স্থাপত্যের অবিচ্ছেদ্য অংশ।

জে.এস/

রোবট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250