মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

নিজের এই ৫ বিষয় কখনো কাউকে বলবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ পূর্বাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই গোপন কথা কিছুতেই গোপন রাখতে পারেন না। বন্ধুমহলে, চেনা-পরিচিত মহলে কিংবা সহকর্মীদের মধ্যে এমন স্বভাবের কাউকে না কাউকে পাওয়া যাবেই। পেটের কথা এরা কিছুতেই পেটে রাখতে পারেন না। পরবর্তীতে হয়তো কথা বলে ফেলায় আফসোস করেন। কিন্তু ততক্ষণে অনেকটা সময় পেরিয়ে যায়। দেখা দেয় নানারকম জটিলতা। মনখোলা মানুষ হলেও কিছু কথা প্রকাশ্যে না আনাই শ্রেয়। জানুন নিজের কোন ৫ বিষয় কখনো কাউকে বলবেন না -

আরো পড়ুন : বৃষ্টি বিলাসের দিনে কী খাবেন?

পাসওয়ার্ড

নিজের এটিএম পিনের পাসওয়ার্ড কখনো কাউকে বলবেন না। সে যতই কাছের মানুষ হোক। অনেকের মোবাইল, ল্যাপটপের পাসওয়ার্ড দেওয়া থাকে। সেগুলোও কারো সঙ্গে ভাগ করা উচিত নয়। কেননা ফোন, ল্যাপটপে অনেক ব্যক্তিগত তথ্য থাকে। সেসব অন্য কারো হাতে তুলে দেওয়ার ভুল না করাই শ্রেয়। 

ব্যক্তিগত সমস্যা

সমস্যার কথা কারও সঙ্গে ভাগ করে নিলে মন হালকা হয়। মনের ভার খানিকটা হলেও কমে। কিন্তু সমস্যার সমাধান হয় না। তাই ব্যক্তিগত সমস্যার কথা প্রকাশ্যে যত কম আনা যায়, ততই ভাল।

আর্থিক পরিকল্পনা

ব্যাঙ্কে সঞ্চয়ের পরিমাণ কত কিংবা কত টাকার বিমা করিয়েছেন— এসব বিষয় কারো সঙ্গে আলোচনা করা উচিত নয়। এগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। তা প্রকাশ্যে না আনাই শ্রেয়। 

অন্যের গোপন কথা

কেউ হয়তো আপনাকে বিশ্বাস করে কিছু বলেছে। সেই কথা অন্য কাউকে বলতে যাবেন না। এতে তার বিশ্বাসভঙ্গ হয়। যিনি বিশ্বাস করে আপনাকে কিছু বললেন, আপনার প্রতি তার খারাপ ধারণা জন্ম নেবে। পরবর্তীতে আপনাকে কোনো কথা বলার আগে তিনি দু’বার ভাববেন। 

ভবিষ্যৎ ভাবনা

আগামী দিনে কী করবেন, কী করতে চান তাহলে তা নিজের মধ্যে রাখুন। অন্য কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা না বলাই ভালো। এতে বিশেষ কোনো লাভ হবে না। বরং নানান জনের পরামর্শের ভিড়ে নিজের পরিকল্পনা হারিয়ে যেতে পারে। তার চেয়ে বরং সময়ের ওপর ভরসা রাখুন। 

এস/ আই.কে.জে/

টিপস সহকর্মী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250