শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

দশ লাখ টাকার জব্দ মাছ বিতরণ হলো এতিমখানায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫ হাজার কেজি মাছ জব্দ করেছে নৌ পুলিশ। এসময় আটজনকে গ্রেফতার করা হয়। 

রোববার (৭ই জুলাই) উপজেলার তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে এসব মাছ জব্দ করে গহিরা বারআউলিয়া নৌ পুলিশ। জব্দকৃত মাছের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে এসব মাছ উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

আরো পড়ুন: স্বাভাবিক হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে খাদ্যপণ্য সরবরাহ ও যাত্রী চলাচল

নিষেধাজ্ঞার সময়ে মাছ পরিবহন ও বিক্রির দায়ে তিনটি ট্রাকসহ গ্রেফতারকৃতরা হলেন, কায়সার মিয়া (৫৫), রেজাউল (২৯), আব্দুল করিম (৩৪), জাবের হোসেন (৩৯), রেজাউল করিম(৪২), বেলাল হোসেন(২৫), মো. আজিম (২৮) ও আবদুল শুক্কুর(২৮)।

তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বারআউলিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই টিটু দত্ত ও এএসআই ফারুক হোসেন।

বারআউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত গণমাধ্যমকে জানান, মাছের প্রজনন মৌসুমে ২০শে মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করে মাছ শিকার করে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের নেওয়ার পথে অভিযান চালিয়ে ৫ টন মাছ জব্দ করা হয় এবং ৮ জেলেকে গ্রেফতার করা হয়।

এইচআ/ 

নৌ পুলিশ মাছ জব্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250