বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

নতুন বাংলাদেশ গড়তে হলে সংস্কার অপরিহার্য: দেবপ্রিয় ভট্টাচার্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ গড়তে হলে সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, ‘সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকার কিছু করে যাবে, কিছু করতে পারবে না। যেটুকু বাকি থাকবে, এখন যে সময়টুকু আছে, এই সরকারকে বলতে হবে, আমি চলে যাওয়ার আগে বাকিটুকু কি করে যাব? সেই স্বচ্ছতাটা প্রস্তাব করছি আমরা। ওনারা (অন্তর্বর্তী সরকার) বলুক যে আমরা যাওয়ার আগে এই বাকি কাজটুকু শেষ করে দিয়ে যাব।’

বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) দুপুরে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে প্রাক্‌–নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।

এর আগে সভায় উপস্থিত নাগরিকেরা ‘আগামী নির্বাচনে কী প্রত্যাশায় ভোট দেবেন’ এবং ‘নবনির্বাচিত সরকারের কাছে প্রধান দাবি কী’ বিষয়ে নিজেদের মতামত দেন।

বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলা সভায় রাজনীতিবিদ, আইনজীবী, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, অধিকারকর্মী, সমাজ সংগঠক, শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তারা জানান, নাগরিকেরা আগামী সরকারের কাছে সবার আগে দুর্নীতিমুক্ত পরিবেশ, নিরপেক্ষতা, সুশাসন, জবাবদিহি, দেশপ্রেম, বৈষম্য বিলোপ, কর্মসংস্থান, স্বচ্ছতা ও নিরাপত্তা চান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘প্রধান উপদেষ্টা যে উৎসাহ নিয়ে শ্বেতপত্র ও অন্যান্য টাস্কফোর্সের রিপোর্ট বা অন্যান্য তৈরি করেছিল, আমাদের পরিতাপের জায়গা হলো, প্রধান উপদেষ্টার ওই আকাঙ্ক্ষা, ওনার যে সহযোগীরা এবং যে আমলাতন্ত্র সাথে আছে, ওনারা এতখানি এগিয়ে নিয়ে যেতে পারে নাই। সে জন্য আমরা মনে করি যে আগামী দিনে নির্বাচনী ইশতেহারের ভেতরে এই প্রতিশ্রুতিগুলোকে স্থান দিতে হবে এবং নতুন যে সরকার আসবে, এটার ধারাবাহিকতাটা রক্ষা করবে।’

নাগরিক প্ল্যাটফর্মের এই আহ্বায়ক আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে, বাংলাদেশকে একটা মধ্যম আয়ের জায়গাতে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো অপরিহার্য। সংস্কারবিরোধী জোট যেটা সৃষ্টি হয়েছিল, সেটা ভাঙতে হলে এই ধরনের পদক্ষেপগুলো অপরিহার্য।'

তিনি বলেন, 'আমরা এটা প্রত্যাশা করি, রাজনীতিবিদেরা তারা এটা ধারণ করবে ইশতেহারের মধ্যে। সব এই সরকার করে যেতে পারবে বলে আমরা মনে করি না। আগামী দিনের সরকারকেও দায়িত্ব নিতে হবে।’

জে.এস/

দেবপ্রিয় ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250