শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৩০শে আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকায় আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে সে সময় বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফর স্থগিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জর্জিয়া মেলোনির সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনও সিকিউরিটি ক্লিয়ারেন্স বাকি রয়েছে। তবে আশা করছি দ্রুত সকল কাজ সম্পন্ন হবে।

তিনি জানান, এর আগে ইউরোপ অঞ্চলের ভূরাজনীতির বাস্তবতার কারণে ইতালির প্রধানমন্ত্রীর সফরটি স্থগিত হয়েছিল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে; যা বিশেষ গুরুত্ব বহন করে।

গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতির কথা জানানো হয়েছিল গণমাধ্যমে।

গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের সময় উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করে। তখনই জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে নিশ্চিত করা হয়েছিল।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। জর্জিয়া মেলোনির সফরটি বাংলাদেশে ইতালির কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার সফর হবে।

জর্জিয়া মেলোনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250