রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না। সেটা আরপিও আইনে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, ‘আদালত যাদের পলাতক বলবেন, তারা নির্বাচন করতে পারবেন না। বিচার চলাকালীনও পলাতক হয়।’

তিনি আরো বলেন, ‘আরপিওর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংশোধনী গণপ্রতিনিধিত্ব আদেশে আনা হয়েছে, সেটা হচ্ছে, ইভিএমসংক্রান্ত যে বিধান ছিল, সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সংজ্ঞা, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে।'

তিনি বলেন, 'বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না। সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলায় যে নির্বাচন অফিসগুলো আছে, সেগুলো জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে থাকবে, এটা বিধান করা হয়েছে। আর যারা নির্বাচন করবেন, তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি-বিদেশি উৎস থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সব কিছুর বিবরণ দিতে হবে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে যারা প্রার্থী থাকবেন, তাদের দেশি উৎস ও বিদেশি উৎস থেকে আয়, সম্পত্তি, সব কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে। এটা আমরা ওয়েবসাইটে প্রকাশ করে দেব (পাবলিশ)।'

আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250