শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল মেসির

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৬ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

রেকর্ডের অন্য নাম লিওনেল মেসি। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই তিনি স্পর্শ করেছেন মিরোস্লাভ ক্লোসার সবচেয়ে বেশি গোলের রেকর্ড। দুজনের গোল ছিল ১৬। সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতেই ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছিল মেসির সামনে। ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর লাওতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

কিন্তু পেনাল্টি থেকে গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এককভাবে নিজের করে নিতে ব্যর্থ হন মেসি। তবে সে যাত্রায় না পারলেও, ম্যাচের ৩৮ মিনিটে ঠিকই রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি। মেসির গোল এখন রেকর্ড ১৭টি। ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে জার্মান কিংবদন্তি ক্লোসা।

লিওনেল মেসি টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাসের অন্যতম বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। তিনি এখন বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে। এর আগে এই কীর্তি গড়েছিল ফরাসি কিংবদন্তি জাঁ ফঁতে এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জর্জিনিও।

তবে এসব রেকর্ডের পাশাপাশি আরেকটি অপ্রত্যাশিত রেকর্ডও গড়েছেন মেসি। যেটি হয়েছে মূলত তার পেনাল্টি মিসের মধ্য দিয়ে। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসও মেসির।

সব মিলিয়ে মেসি এখন পর্যন্ত মিস করেছেন ৩টি পেনাল্টি। আজকের আগে মেসির সঙ্গে ২টি পেনাল্টি মিস করে সবার ওপরে ছিলেন ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ান। তবে এবার এককভাবে সেই রেকর্ডটি মেসির নামের পাশে বসে গেল।

বিশ্বকাপে মেসি প্রথম পেনাল্টি মিস করেন ২০১৮ সালে আইসল্যান্ডের বিপক্ষে। এরপর ২০২২ সালে মেসির পেনাল্টি ঠেকান পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। আর তবে এবার মেসির পেনাল্টি কাউকে ঠেকাতে হয়নি, তিনি নিজেই বাইরে মেরে  সুযোগ নষ্ট করেছেন। মেসির ক্যারিয়ারে এটি ৩৩তম পেনাল্টি মিস। টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250