সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

মোদির সঙ্গে গায়ক দিলজিতের সাক্ষাৎ, ছবি শেয়ার করলেন মোদি নিজেই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদায়ী বছরের শেষ দিকে কনসার্টে মদপানের প্রচার করা, আবার কখনও অতিরিক্ত শব্দদূষণের মতোও অন্যায় করে একের পর এক বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। 

বছরের শেষদিকে ভারতের বড় বড় শহরগুলোতে শো ছিল দিলজিতের। অবশেষে শেষও হলো সেই ট্যুর। এরপর এই গায়কের গন্তব্য কানাডায়। সেখানে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন এই গায়ক।

সেই সাক্ষাতের কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্বয়ং মোদি। লিখেছেন, ‘দিলজিতের সঙ্গে সাক্ষাৎ মনে রাখার মতো। খুবই গুণী মানুষ দিলজিৎ। তার শিল্পকলার সঙ্গে যুক্ত এ দেশ।’

আরও পড়ুন: মনের মতো পাত্র পেলে নতুন বছরে বিয়ে করবো : বাঁধন

অন্যদিকে, মোদির সঙ্গে সাক্ষাৎকে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হিসেবে বর্ণনা করেন দিলজিৎ। গত ১৯শে নভেম্বর মুম্বাইয়ে দিলজিতের কনসার্ট আয়োজিত হয়। অন্যান্য জায়গার মতো মুম্বাইতেও এই শো-এর জন্য কড়া বিধিনিষেধ দিয়েছিল প্রশাসন। যার মধ্যে রয়েছে মাদক বিক্রি, মদ্যপান। এমনকি, কনসার্টের আওয়াজের নিয়মও বেঁধে দিয়েছিল প্রশাসন। আর সেই বিধিনিষেধকে কড়া চোখ দেখিয়ে, মঞ্চ থেকেই দিলজিৎ বললেন, ‘আমি একটা জিনিসই শিখেছি। নিজের কাজটা করে যাও। দুনিয়া যদি বিষ দেয়, সেটা চেখে দেখলেও অন্তরে আসতে দিও না। জীবনে প্রচুর ঝড় আসবে, কিন্তু নিজের অন্তরে সেই ঝড়ের প্রভাব ফেলতে দিও না। তাহলেই বাজিমাত হবে। আর তাই পুরো মুম্বাইয়ে বলতে চাই, বাধানিষেধ আসুক। আমি দ্বিগুণ মজা দেব আপনাদের।’

এসি/ আই.কে.জে/

দিলজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250