বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না : ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮শে ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সংস্কারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না। এমনকি রাজনৈতিক দলগুলোকে আক্রমণ ও তীর্যকভাবে কথা বলেও কোনো সংকট সমাধান হবে না।

উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন। এটা উচিত নয়।

আরও পড়ুন: অপরাধ কমাতে কাজ করে যাচ্ছে পুলিশ : আইজিপি

বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না। তাদের সহযোগিতা করছেন না। মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলো কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়।

আল্লাহ চাইলে বিএনপি আবারও ক্ষমতায় যাবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা আগেও ক্ষমতায় ছিলাম। ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি।

জিয়াউর রহমানই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন উল্লেখ করে এ সময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র।

এসি/ওআ/কেবি

ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250