বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

ঠোঁটের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

কে না চায় আমার ঠোঁটটি গোলাপি মসৃণ হোক। তবে নানা কারণে অনেকেরই ঠোঁটের কোণে দেখা দেয় কালচে দাগ। কারও বা কালো ছোপ তৈরি হয় ঠোঁটের ঠিক নীচের অংশে। হালকা রঙের লিপস্টিক পরলে সেই দাগ যেন প্রকট হয়ে ওঠে। কেবল মেয়েরাই নন, পুরুষদেরও একই সমস্যায় ভুগতে হয়। ঠোঁটের দাগ দূর করা কি সম্ভব? মেকআপ দিয়ে না ঢেকেও ঠোঁটের কালচে ছোপ দূর করা যায়, কীভাবে করবেন, রইল টিপস-

লেবু

সকাল ও সন্ধ্যায় দু’বার একটুকরো লেবু ভালোভাবে ঠোঁটে ঘষুন। এতে দাগ অনেকটাই কমবে।

মধু

এক চা চামচ মধুতে খানিকটা চিনি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ভালোভাবে ঠোঁটে লাগান। ঘণ্টা খানেক রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।

আরো পড়ুন : যত্নে থাকুক পছন্দের বই!

হলুদ

ত্বকের যত্নে হলুদ অনেক উপকারী। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভালোভাবে ঠোঁটে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

অ্যালো ভেরা

রোজ রাতে ঘুমনোর আগে ঠোঁটে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নেওয়া যায়। সারা রাত তা সেভাবেই রেখে দিতে হবে।

 নারকেল তেল

ত্বকের ক্ষেত্রে নারকেল তেলের গুণ কিছু কম নয়। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে কালচে দাগ গায়েব হবে কিছু দিনেই।

এস/ আই. কে. জে/ 

টিপস ঠোঁটের কালচে দাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250