বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

হাতিরঝিলের পানি পরিশোধনের কাজ জোরদার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকার পানি পরিশোধনের কাজ জোরদার করার লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে এ এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ শনিবার (১৪ই জুন) রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম হাতিরঝিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। এ সময় হাতিরঝিল লেকের মাঝের দ্বীপের সঙ্গে সংযুক্ত কৃত্রিম রাস্তা অপসারণ করে দ্বীপটিকে প্রাকৃতিকভাবে গড়ে তোলা এবং লেকে পানিপ্রবাহের গতি স্বাভাবিক করার কথাও জানান তিনি।

রাজউকের এ কর্মকর্তার পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার রাস্তা, ফুটপাত, ওয়াকওয়ে, আলোকসজ্জা, বৈদ্যুতিক ও যান্ত্রিক অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও মেরামতের যৌক্তিকতা নিরূপণে প্রকল্পসংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে পর্যটকদের জন্য হাতিরঝিল সম্পর্কে সঠিক ধারণা তুলে ধরতে হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনের নিচতলায় হাতিরঝিল কর্নার ও একটি তথ্যসমৃদ্ধ লাইব্রেরি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি দ্বীপে পরিবেশবান্ধব গাছপালা রোপণের মাধ্যমে একে জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়।

এইচ.এস/


হাতিরঝিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250