রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের *** জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী *** আমরা আবার রাস্তায় নামব, প্রতিবাদ না করার মুচলেকা দিইনি: অভিজিৎ দীপকে *** মেসিকে ধন্যবাদ জানিয়ে জার্সিতে সতীর্থদের আবেগঘন বার্তা *** আমাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে: ইউটিউবার ধ্রুব রাঠি *** শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা *** দুর্গাপূজায় হয়নি নতুন ঢাক বিক্রি, বাদ্যযন্ত্র কারিগরদের হাহাকার

সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৮ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন- ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে। ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য জানান। গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় তাদের নামে একাধিক হত্যা মামলা আছে। ডিবি জানায়, তাদের কী ভূমিকা ছিল– এ বিষয়ে জানতে চাওয়া হবে।

শহীদুল হক ছয় বছর আগে পুলিশ থেকে অবসর নেন। ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে যোগদান করেন শহীদুল হক। তিনি যোগদানের পর তার মা-বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে অনুদানের নামে ঘুষ নেওয়ার প্রথা চালু হয় বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তাদের দাবি, সাবেক এই আইজিপি তার মা-বাবার নামে প্রতিষ্ঠিত মজিদ-জরিনা ফাউন্ডেশনের জন্য শতকোটি টাকা আদায় করেন পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই। সেই টাকায় বিপুল বিত্তবৈভবের মালিক হন তিনি।

আইজিপি থাকাবস্থায় তিনি মিরপুর শহীদ স্মৃতি পুলিশ কলেজ থেকেও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা লোপাট করে মজিদ-জরিনা ফাউন্ডেশনে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। 

৩১শে জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন শহীদুল হক। তার পর দায়িত্ব পান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপি হিসেবে যোগ দেন ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর। এর ৯ মাস আগে ২০২১ সালের ১০ই ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) কাজ করা সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম ছিলেন মহাপরিচালক হিসেবে কাজ করা মামুন। কিন্তু শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বরং পুলিশের মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। 

গত ৭ই জানুয়ারির একপেশে জাতীয় সংসদ নির্বাচনের নেপথ্যে তার বড় ভূমিকা ছিল বলে অভিযোগ আছে। ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগের পর ৭ই আগস্ট তাকে অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার।

আই.কে.জে/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250