শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

কারিগরি বোর্ডের চেয়ারম্যান গ্রেফতার হতে পারেন : ডিবি প্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

দুপুরে ডিবি কার্যালয়ে হাজির হন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আলী আকবর। তারপরই প্রশ্ন ওঠে বোর্ডের সার্টিফিকেট জালিয়াতির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কিনা।

মঙ্গলবার (২৩শে এপ্রিল) কারিগরির চেয়ারম্যান ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, সার্টিফিকেট জালিয়াতির সঙ্গে জড়িত মনে হলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আলী আকবরকেও গ্রেফতার করা হবে।

হারুন বলেন, চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি জানিয়েছেন, বোর্ডে পর্যাপ্ত পরিমাণ লোক ছিল না। তাই নজরদারি রাখতে পারেননি।

তবে তিনি এই জালিয়াতির দায় কোনোভাবেই এড়াতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, আমরা অনেক প্রশ্ন করেছি। তিনি দু-এক দিনের মধ্যে ব্যাখ্যা দেবেন।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ডিবিতে তলব

হারুন অর রশিদ আরও বলেন, আজকের মতো ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যানকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি এখনও আমাদের নজরদারিতে আছেন। বুয়েটের একটি প্রতিনিধি দলকে নিয়ে আবারও তার সঙ্গে বসব। আমাদের যদি মনে হয় তিনি জড়িত তবে তাকেও গ্রেফতার করা হবে।

এদিকে সার্টিফিকেট জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় বোর্ড চেয়ারম্যানের স্ত্রীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানান হারুন।

যারা এই সার্টিফিকেটগুলো কিনেছেন তারাও জড়িত। তাদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

এসকে/ আই.কে.জে/ 

কারিগরি বোর্ড ডিবির প্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250