রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বুলবুল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে তিনি ঢাকায় ফেরেন। তিনি কলম্বোতে ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে যাননি।

আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়েছিল তিনি যেন এই ম্যাচে উপস্থিত থাকেন। তবে আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়টি তার না যাওয়ার সঙ্গে সম্পর্কিত। এ কারণে তিনি সরাসরি কলম্বো না গিয়ে ঢাকায় ফিরে আসেন।দেশে ফেরার আগে তিনি কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় অংশ নেন।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250