রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

শুভ–ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে, জানা গেল যা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাঝে আরিফিনি শুভ ও জান্নাতুল ঐশীকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এ নিয়ে তারা স্পষ্ট জানিয়েছেন, দুজনের কেউই প্রেমের সম্পর্কে নেই। এদিকে দুজনে নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। হঠাৎ আবার দুজনে খবরের শিরোনামে। 

এর মধ্যে জানা যায়, তাদের অভিনীত ‘নূর’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। মুক্তির আগে দুজনে ফটোশুটে অংশ নেন। রোমান্টিক মুডে তোলা তাদের সেসব স্থিরচিত্র প্রকাশ্যে আসার পর আবার আলোচনা শুরু হয়। এর মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর আবার শুভ আর ঐশীকে নিয়ে আলোচনা হচ্ছে।

আরিফিন শুভ ও ঐশীর ছড়িয়ে পড়া ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। এখনো সিনেমাটির কোনো গান উন্মুক্ত হয়নি। এর মধ্যেই কেউ একজন গানের একটি ভিডিওর ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এর পর থেকেই তা নিয়ে আলোচনা হতে শুরু করে।

রায়হান রাফী পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। এদিকে আরিফিন শুভ এখন ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিং নিয়ে। পরিচালক সাইফ চন্দন ছবিটির নাম না জানালেও ভিন্ন একটি সূত্র বলছে, ‘মালিক’ অথবা ‘শিকার’—এই দুই নামের একটি হতে পারে। এই সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।

জে.এস/

আরিফিন শুভ জান্নাতুল ঐশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250