সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

থুতু ছিটিয়ে কঠিন শাস্তি পেলেন মেসির বন্ধু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি-লুইস সুয়ারেজের বন্ধুত্বের গল্প তো আজকের নয়। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত যখন সুয়ারেজ খেলেছিলেন, তখন থেকেই মেসির সঙ্গে তার পরিচয়। বার্সা ছেড়ে দুই বন্ধু ফের মিলে গেলেন ইন্টার মায়ামিতে। এবার সুয়ারেজ তার এক অপরাধের জন্য পেলেন গুরুতর শাস্তি।

থুতুকাণ্ডের ঘটনায় সুয়ারেজকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে লিগস কাপের আয়োজক কমিটি। সুয়ারেজের পাশাপাশি তার দুই সতীর্থ ও লিগস কাপ ফাইনালের প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক কোচিং স্টাফও শাস্তি পেয়েছেন। বুসকেতসকে দুই ম্যাচ এবং আভিলেসকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি।

সাউন্ডার্সের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্ট পেয়েছেন পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা। এক বিবৃতিতে আয়োজক কমিটি বলেছে, ‘নিষেধাজ্ঞার শাস্তির পাশাপাশি চারজনকে গুনতে হবে জরিমানাও। লিগস কাপের নিয়ম অনুযায়ী পরের আসরগুলোয় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।’

এখানেই অবশ্য শেষ নয়, মেজর লিগ সকার (এমএলএস) চাইলে শাস্তিপ্রাপ্ত ফুটবলার ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করেছে লিগস কাপের আয়োজক কমিটি।

১লা সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স। মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিয়াটল সাউন্ডার্স। শেষ বাঁশি বাজার পর দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়ান। একপর্যায়ে সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুতু মারেন সুয়ারেজ। তখন মায়ামির মিডফিল্ডার সের্হিও বুসকেতস ঘুষি মারেন সাউন্ডার্সের ওবেদ ভার্গাসকে। মেসির আরেক সতীর্থ টমাস আভিলেসও সহিংস আচরণ করেন।

জে.এস/

লিওনেল মেসি লুইস সুয়ারেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250