শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমছে বাস ভাড়া, হরতাল প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৫০ টাকা এবং এসি বাস ভাড়া ৭০ টাকা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এ ঘোষণার পর রোববারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি। এর আগে বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাস ভাড়া কমানোর বিষয়টি জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বাস ভাড়া কমানোর ঘোষণার সময় বাস মালিকরাও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, 'ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, প্রতিটি বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ ভাড়া সোমবার থেকে কার্যকর হবে।'

এ সময় তিনি যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতাদের রোববারের ডাকা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানান।

জেলা প্রশাসকের ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি বলেন, 'কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মোবাইল ফোনে বাস ভাড়া কমানোর বিষয়টি জানিয়েছেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া ৫০ টাকা, এসি বাস ভাড়া ৭০ টাকা এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, অন্য রুটগুলোতেও সিএনজিচালিত বাস ভাড়া নির্ধারণে কমিটি গঠন করার কথা ডিসি জানিয়েছেন। আমরা এ ঘোষণা গ্রহণ করছি ও সাধুবাদ জানাচ্ছি। আমাদের দাবিগুলোর একটি সুরাহা জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে হয়েছে।'

তিনি বলেন, 'আমরা মনে করছি, আন্দোলনের মাধ্যমে যে প্রাপ্তি, এটি জনগণের বিজয়। বাস ভাড়া বৃদ্ধির পরে কমানোর নজির বাংলাদেশে খুব কম। নারায়ণগঞ্জে ২০১১ সালে এবং আজকেও যৌক্তিক কারণে কমিয়েছি। চাঁদাবাজ মাফিয়ারা বিতাড়িত হয়েছে। তাদের নির্ধারণ করা ভাড়া কখনোই চলতে পারে না।'

আই.কে.জে/

বাস ভাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250