শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

ইউআইটিএসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সুখবর ডটকম

মোঃ হানিফ বিন রফিক, ইউআইটিএস প্রতিনিধি : 

ইউআইটিএসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ্যালিভেটেড করিডোরের ডিজাইন ও প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ ট্রান্সপোর্টেশন বিশেষজ্ঞ এবং পুরকৌশল সেক্টরে বত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মি. নাদিমপাল্লি গোপালা কৃষ্ণাম রাজু।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ আশরাফুল ইসলাম।

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আয়শা আক্তার, সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ সুমন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. হাসান ইমাম, সহকারি অধ্যাপক মাকসুদা হক, সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক আব্দুল ওয়াহাব সবুজ, প্রভাষক রিজভান আহমেদ রাফসান, প্রভাষক আফরাদ ইবনে হারুন, প্রভাষক নাফিসা আনজুম রিমি, প্রভাষক হোসনেয়ারা বেগম সহ ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকতারা এসময় উপস্থিত ছিলেন।

সেমিনারের মূল বক্তা মি. নাদিম পাল্লি গোপালা কৃষ্ণাম রাজু ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে এলিভেটেড কোরিডরের প্লানিং, ডিজাইন, সোশিও ইকোনমিক ইমপেক্ট, এনভায়রনমেন্টাল ইমপেক্ট, ইকোনমিক রিটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজন শিক্ষার্থী বলেন, আমাদের এই সিভিল ইন্জিনিয়ারিং বিভাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ । আজকের এই সুন্দর ও গুরুত্বপূর্ণ সেমিনারের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। এজন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবকে অসংখ্য ধন্যবাদ।

আই.কে.জে/ 

সেমিনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250