সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

দেশে বাণিজ্য বাড়াতে এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। 

আহসানুল ইসলাম টিটু বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ করে বাংলাদেশের বাণিজ্য সুবিধা ভোগ করতে পারে। আঞ্চলিক যোগাযোগ ও সম্পদ বিনিময় হচ্ছে ‘সাপ্লাই চেইন’ এর সংকট সমাধানের অন্যতম মাধ্যম। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা। এখানে বিভিন্ন দেশের দূতাবাসের মধ্যে পূর্ব এশিয়ার একাধিক বন্ধু দেশ আছেন। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হস্তশিল্পকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেছেন। ‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগ সফল হলে নারী ক্ষমতায়নসহ রফতানিযোগ্য পণ্যে বৈচিত্র্য আনা সম্ভব হবে। দেশের মূল রফতানিখাত তৈরি পোশাক শিল্প ছাড়াও চামড়া, ফার্মাসিউটিক্যাল ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের রফতানি বাজার সম্প্রসারণের চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী টিটু মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ সফল করতে আরও বেশি প্রচার করার অনুরোধ করেন।

আরও পড়ুন: চলতি বছরই বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এইচ এম আহসান, ইনসেপ্টা ফার্মাসিউক্যালের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসকে/ 

এশিয়া বিনিয়োগ বাণিজ্য প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250