শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

এসএসসি ২০২৪: বিদেশ কেন্দ্রে পাস ৮৫.৮৮ শতাংশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদেশের আট কেন্দ্রে ৩৪৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৯৮ জন। পাসের শতকরা হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। 

রোববার (১২ই মে) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। মোট পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।

আরো পড়ুন: এসএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ

ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। তিনি আরও জানান, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।

এইচআ/ 

ফলাফল প্রকাশ এসএসসি ২০২৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250