রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

কমলার কেক তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিভিন্ন ফ্লেভারের কেক খেতে সবাই পছন্দ করেন। যদিও চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের কেকের চাহিদা বেশি, তবে বর্তমানে লেমন ও অরেঞ্জ কেকও বেশ জনপ্রিয়। চকলেট ও ভ্যানিলা কেক তো কমবেশি সবাই খেয়েছেন, এবার না হয় স্বাদ বদলাতে তৈরি করুন কমলার কেক। রইলো রেসিপি-

উপকরণ

১. মাখন ১৫০ গ্রাম

২. চিনি ১৫০ গ্রাম

৩. ডিম ৩টি

৪. ময়দা ২০০ গ্রাম

৫. লবণ ১ চিমটি

৬. বেকিং পাউডার ১ চা চামচ

৭. কমলালেবুর রস ১টি

৮. ভ্যানিলা এসেন্স আধা চা চামচ ও

৯. কমলালেবুর খোসা কোড়ানো।

আরো পড়ুন : জিভে জল আনবে আমড়ার খোসা ভর্তা!

পদ্ধতি

কমলার কেক তৈরি করতে প্রথমে মাখন ও চিনি ভালো করে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নিতে হবে। তারপর মাখন ও চিনির মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে বিট করুন।

ভালোভাবে বিট হয়ে গেলে ময়দা, লবণ, বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মেশাতে হবে। ময়দাটা মেশানো হয়ে গেলে কমলালেবুর রস এর মধ্যে দিতে হবে। শেষে ডিমের কুসুমগুলো দিয়ে কিছুক্ষণ বিট করতে হবে।

এবার কেক প্যানের চারপাশে তেল লাগিয়ে নিতে হবে। তারপর প্যানে কেক মিশ্রণটি ঢেলে দেন। ওভেন হালকা গরম হলে তারপর ১৮০ ডিগ্রিতে ওভেন ১০-১৫ মিনিটের জন্য প্রথমে বসিয়ে দেবেন।

কিছুক্ষণ পরে ১৬০ ডিগ্রিতে ৩০ -৩৫ মিনিট আবার রাখবেন। এবার কাঠি বা টুথপিক ঢুকিয়ে চেক করে দেখুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করবেন কমলার কেক।

এস/ আই.কে.জে/


কমলার কেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250