মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

এবার ১০অন১০ স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

‘নেক্স জি’ সিরিজের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। সাশ্রয়ী মূল্যে নতুন এই ফোনটির মডেল ‘নেক্সজি এন১০। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের রিয়ার এআই ক্যামেরার ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাপিড মেমোরি র‌্যাম, ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস এক্সট্রাঅর্ডিনারি ডিসপ্লেসমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার। আছে পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন মোবাইলের হেড অব ব্র্যান্ডিং মাহবুবুল হাসান মিলটন জানান, এম্বইলাইট গোল্ড, ক্রিস্টাল ব্ল্যাক এবং শাইনি গ্রীন এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাটসহ ওয়ালটন ‘নেক্সজি এন১০ স্মার্ট ফোনটির দাম পড়ছে ১৬ হাজার ২৭৪ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://shorturl.at/zXYog) থেকে ফোনটি সহজেই কেনা যাচ্ছে।

আরো পড়ুন : প্রাইম ব্যাংকের সাথে চুক্তি করলো নিওফারমার্স

ওয়ালটন মোবাইল বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান তুহিন জানান, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র‌্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ফলে ব্যবহারকারীরা এতে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫২ এমসি২। যার ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপসের ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ফ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।

জানা গেছে, ফোনটিতে ২.০ গিগাহার্টস গতির এআরএম কর্টেক্স-এ৭৬ অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। ওয়ালটনের নতুন এই স্মার্টফোনে দেয়া হয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। যার টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ। ফোনটির ডিসপ্লেতে পাওয়া যাবে ৭০০ নিটস পিক ব্রাইটনেস। এসবের ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ এআই ট্রিপল ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এর ফলে রিয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরা ব্যবহার করে একসঙ্গে ভিডিও ধারণ করা যাবে। ফেস ডিটেকশন ও ডিজিটাল জুম এর মতো এআই এনহ্যান্সড ফিচার রয়েছে এই ফোনে। ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০০০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। সাথে ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডায়নামিক ক্যাপসুল, অ্যাপ লক, ভিডিও প্রো, কুইক ট্যাপ, অ্যাপ ক্লোন, থ্রি ফিংগার স্ক্রিনশট, অ্যান্টিফেক টাচ মোড ও স্মার্ট টাচ ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

এস/কেবি

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250