শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

জোর করে অন্তরঙ্গ দৃশ্য, কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনী সম্প্রতি নিজের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ১৯৯৪ সালের ‘কানমানি’ ছবিতে তাকে জোরপূর্বক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল, যদিও তিনি কেঁদে কেঁদে না করেছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মোহিনী তখন ক্যারিয়ারের শীর্ষে। প্রাশান্তের বিপরীতে নায়িকা হয়ে তিনি অভিনয় করেন আর কে সেলভামণি পরিচালিত ‘কানমানি’–তে। ছবিটি মূলত রোমান্টিক ড্রামা হলেও ‘উদল তাঝুভা’ গানের দৃশ্যের কারণে সমালোচিত হয়। অনেকেই মনে করেছিলেন, গানটির মূল উদ্দেশ্য ছিল মোহিনীকে পুরুষতান্ত্রিক দৃষ্টিতে উপস্থাপন করা।

সম্প্রতি আভল বিকাটানকে দেওয়া সাক্ষাৎকারে মোহিনী জানান, সেলভামণি পরিকল্পনা করেছিলেন একটি সাঁতারের পোশাকের দৃশ্যের। এতে তিনি এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে কান্নায় ভেঙে পড়েন; দৃশ্যটি করতে অস্বীকার করেন।

এতে শুটিং কয়েক ঘণ্টা বন্ধও থাকে। মোহিনী বলেন, ‘আমি তখন সাঁতারই জানতাম না। আর আধা পোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে শিখব কীভাবে? তখন নারী প্রশিক্ষক পাওয়া যেত না বললেই চলে। তাই ওই দৃশ্য কল্পনাই করতে পারিনি। আমি বাধ্য হয়েই সেটি করেছি।’

তবে একপর্যায়ে প্রযোজনা যাতে আটকে না যায়, সে কারণে তিনি দৃশ্যটি শেষ করেন। পরে যখন একই ধরনের দৃশ্যের শুটিং অনুমতি চাওয়া হয়, তখন তিনি দৃঢ়ভাবে না বলেন।

তার ভাষায়, ‘আমি বলেছিলাম, এটা তোমাদের সমস্যা, আমার না। যেমন আগে আমাকে জোর করে করিয়েছিলে, তেমনটা আর হবে না।’ মোহিনীর দাবি, ‘কানমানি’ই একমাত্র ছবি, যেখানে তিনি নিজের সম্মতি ছাড়া অতিরিক্ত গ্ল্যামারাসরূপে পর্দায় হাজির হয়েছিলেন।

অভিনেত্রীর আক্ষেপ, ছবিতে তার চরিত্রটি আসলে ছিল ‘খুব সুন্দর ও চ্যালেঞ্জিং’, কিন্তু তা প্রাপ্য স্বীকৃতি পায়নি।

দুই দশকের ক্যারিয়ারে মোহিনী অভিনয় করেছেন দক্ষিণ ভারতের প্রায় সব সুপারস্টারের সঙ্গে। এই তালিকায় আছেন শিবাজি গণেশন, নন্দমুরি বালকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, শিবরাজকুমার, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন, বিক্রম, সারথকুমারসহ অনেকে।

মোহিনীর উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘চিন্না মরুমাগাল, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘ইনাথে চিন্তা বিষয়ম’, ‘সৈন্যম, ভেশম’, ‘ওরু মরাভাথুর কানাভু’, ‘থায়াগম’, ‘নিশব্দা’ প্রভৃতি। এ ছাড়া বলিউডে ১৯৯১ সালের ‘ড্যান্সার’ ছবিতে অক্ষয়কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

দক্ষিণী সিনেমা দক্ষিণী নায়িকা মোহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250