শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে শিশু একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়ার শিশু শিল্পীদের পুতুল নাচ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৮ই মার্চ) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে পুতুল নাচ পরিবেশনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী শিশুশিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ। 

বক্তব্যে কবি মুহাম্মদ সামাদ ১৯২০ থেকে শুরু করে ১৯৭৫ পর্যন্ত  বঙ্গবন্ধুর জীবন, আন্দোলন, সংগ্রাম, জেল জীবনের ঘটনার বর্ণনার মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর ছাত্র জীবনের মহানুভবতা, পরোপকারী মনোভাব কিংবা চীন সফরে গিয়ে বাচ্চাদের সাথে মিশে যাওয়ার ঘটনা তুলে ধরেন। 

গোপালগঞ্জ, কলকাতার বেকার হোস্টেল, ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪’র নির্বাচন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণ-অভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র উত্তাল জনসমুদ্রে ৭ই মার্চের ভাষণ থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর স্বদেশ গড়ার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরেন কবি মুহাম্মদ সামাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। তিনি বলেন, বাংলাদেশকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুকে জানতে পারলেই বাংলাদেশকে জানা যায়। আর বাংলাদেশকে জানা গেলে দেশের প্রতি মমত্ববোধ জন্মাবে, দেশের ফুল, পাখি, প্রকৃতির প্রতি মমত্ববোধ জন্মাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। 

আয়োজনের মূল আকর্ষণ ছিল পুতুল নাচ পরিবেশনা। এছাড়া, গান ও কবিতা পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুশিল্পীরা।

এসকে/ আই.কে.জে/ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুতুল নাচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250