মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক

নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর বিষয়ে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে হামাস। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি হামাসের সাড়াকে ‘ইতিবাচক’ বলে জানিয়েছেন।

এর আগে যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার পর হামাস জানিয়েছিল প্রস্তাবটিকে গভীরভাবে বিবেচনা করে তারপর প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছিল। ইসরায়েল আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

আরো পড়ুন: লেবাননে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

এই আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, এবারের যুদ্ধবিরতি চুক্তিটি প্রাথমিকভাবে ৪০ দিনের হতে পারে। এই সময়ের মধ্যে হামাসের হাতে থাকা বেসামরিক ইসরায়েলি বন্দিদের মুক্তি দেবে তারা। এরপর ধাপে ধাপে যুদ্ধবিরতির সময় বাড়ানো হবে এবং বাকি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি প্যালেস্টাইনিদের মুক্তি দেওয়া হবে।

হামাসের অন্যতম শীর্ষ নেতা হাজি হামাদ জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস ইসরায়েলে বন্দী বিপুল পরিমাণ প্যালেস্টাইনিদের মুক্তি দাবি করেছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত করা হয়নি। হামাস ইতিবাচক মনোভাব দেখানোর পর আমরা এখন তাদের চূড়ান্ত সম্মতির অপেক্ষা করছি।

এর আগে গত ২৫শে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত ৭দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল হামাস ও ইসরায়েলের মধ্যে। সেই বিরতিতে ১০৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। বিপরীতে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি প্যালেস্টাইনিদের মধ্যে দেড়শ’রও বেশি মানুষকে মুক্তি দিয়েছিল ইসরায়েলও।

সূত্র: আল জাজিরা, রয়টার্স 

এইচআ/  আই. কে. জে/ 

ইসরায়েল-হামাস যুদ্ধ নতুন যুদ্ধবিরতি কাতারের প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250