সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

মধুপুরে আনারসের ব্যাপক ফলন ও ভালো দামে খুশি চাষিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছর আনারসের ফলন ও লাভ ভালো হওয়ায় টাঙ্গাইলের মধুপুরের কৃষক পরিবারগুলো বেশ খুশি। কৃষি বিভাগ বলছে, যথাসময়ে বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার আনারসের বাম্পার ফলন হয়েছে। এবার জায়েন্টকিউ, হানিকুইন এবং জলঢুপি জাতের আনারস আবাদ হলেও জায়েন্টকিউ সবার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন একাধিক চাষি।

জেলায় মধুপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ঘাটাইল ও জামালপুর সদরের (অংশবিশেষ) পাহাড়ি এলাকায় আনারস চাষ ছড়িয়ে পড়ে। এবার এ পাঁচ উপজেলায় প্রায় ২৩ হাজার একরে আনারসের আবাদ হয়েছে। শুধু মধুপুর উপজেলায় আবাদ হয়েছে ১৬ হাজার ৮৯৪ একর জমি।

আরো পড়ুন: বর্ষায় বেড়েছে দেশীয় মাছ, ধুম পড়েছে চাঁই বিক্রির

আনারস চাষি রহিম বিশ্বাস এ বছর পাঁচ একর জায়গায় দুই লাখ বিশ হাজার আনারস চারা লাগিয়েছেন। জানালেন, ফলনও গেলবারের চেয়ে অনেক ভালো হয়েছে। বাজারে নিয়ে এবং বাগানে বসে পাইকারি দামে বিক্রি করছেন তিনি।

আরেক চাষি জালাল জানান, এখন পর্যন্ত তার বাগান থেকে প্রায় ২৫ লাখ টাকার আনারস বিক্রি হয়েছে। তার বাগানে অন্তত আরও দেড় লাখ আনারস আছে। বাজারের এ দাম অব্যাহত থাকলে এ বছর লাভের পরিমাণ বেশি থাকবে।

এদিকে ছোট আকারের আনারস হালি প্রতি ৪০ থেকে ৬০ টাকা, মাঝারি আনারস ৮০ থেকে ১০০ এবং বড় আনারস হালি প্রতি ১২০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর সর্বাধিক বড় আকারের আনারস বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা হালি।

এসি/ আই.কে.জে/

আনারস বাম্পার ফলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250