বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

বিজয় র‍্যালির কারণে ঢাকাবাসীর কষ্টে বিএনপির দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় গতকাল বুধবারের (৬ই আগস্ট) ‘বিজয় র‍্যালি’ কর্মসূচির কারণে যানজট ও মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বৃহস্পতিবার (৭ই আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিজয় র‌্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বিকেলে ঢাকায় বিজয় র‍্যালি করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ র‍্যালি শাহবাগে গিয়ে শেষ হয়।

বিজয় র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী অংশ নেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন মানুষ।

নয়াপল্টনে র‍্যালি–পূর্ব সমাবেশে ব্রিটেনের লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250