মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মণি সিংহের ৩৪তম প্রয়াণ দিবস আগামীকাল

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহের ৩৪তম প্রয়াণ দিবস আগামীকাল মঙ্গলবার। 

এ উপলক্ষে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।  

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড মণি সিংহ আজীবন মেহনতী মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ উপমহাদেশের সকল নিপীড়ন বিরোধী আন্দোলন, বাংলাদেশের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুন : মনের জোর বাড়াতে যা করণীয়

দিবসটি  উপলক্ষে সিপিবি নানা কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে ঢাকার পোস্তাগোলা শ্মশানঘাটে মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এছাড়াও সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

কমরেড মণি সিংহের ৩৪তম প্রয়াণ দিবসে ঢাকা ছাড়াও তার জন্মস্থান নেত্রকোণার দুর্গাপুরে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। সারাদেশের জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে তার প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কেসি/ আই.কে.জে/


মণি সিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250