শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ড. ইউনূসকে ওবামাসহ ৯২ নোবেল বিজয়ীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেল বিজয়ী। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারাও ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। 

বাংলাদেশি জনগণ ও নাগরিকদের বিশ্বব্যাপী শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুক ওয়ালে এ চিঠিটি শেয়ার করেছেন।

চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নস্বাক্ষরকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। ড. ইউনূসও বাংলাদেশের জনগণের মতো স্বৈরাচারের শিকার। গণতান্ত্রিক এবং ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের ফলশ্রুতিতে আজ স্বৈরাচার উৎখাত হয়েছে।

আরও পড়ুন: শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

এতে উল্লেখ করা হয়েছে, ড. ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। জাতি হিসেবে এ স্বাধীনতার পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি হয়েছে।


চিঠিতে আরও বলা হয়েছে, আমরা ড. ইউনূসকে দীর্ঘ সময় ধরে সমর্থন করতে পেরে গর্বিত। বাংলাদেশের নতুন সূচনা এবং নতুন পথচলায় ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি। নতুন এবং উন্নত সমাজ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তারা সমর্থন ও প্রয়োজনে সহযোগিতার কথা জানান।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিভিন্ন ক্ষেত্রে ৯২ জন নোবেলবিজয়ী রয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা চিঠিতে স্বাক্ষর করেন।

এসি/কেবি

ড. ইউনূস ওবামা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250