বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ *** নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার *** আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট *** ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে *** আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের *** ইসরায়েলে সরকার গঠনে আলোচনা শুরু, ইহুদি-আরব জোটের দাবিতে বিক্ষোভ *** বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি *** ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা *** ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ ভোট *** এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ

ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে দেশটির তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে দেখা যায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি-গোঁড়া ইহুদিদের দলগুলোর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।

অন্যদিকে, আরব বংশোদ্ভূত ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো পেতে পারে রেকর্ড ১৯টি আসন। তাদের সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি এ ফলাফলে ভূমিকা রেখেছে। ভোট গণনা চলতে থাকায় ফল পরিবর্তনের সম্ভাবনা থাকলেও নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া জরিপগুলোর তুলনায় বিরোধী জোট প্রত্যাশার চেয়ে কম আসন পেয়েছে।

এই অবস্থায় নেতানিয়াহুর জোট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তাকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের আরব দলগুলোর সমর্থন নিতে হবে। তবে ইসরায়েলের অনেক ইহুদি নেতা এ ধরনের সমঝোতার বিরোধী। ফলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী বছর নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা জোট গঠনের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

আজ বৃহস্পতিবার দ ভোরে জেরুজালেমে নিজ দল লিকুদের কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু একটি ‘শক্তিশালী ডানপন্থী জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলের সামরিক সাফল্যের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযান চালানোর সম্ভাবনার ইঙ্গিত দেন।

নেতানিয়াহু বলেন, ইরানের অস্তিত্বগত হুমকি স্থায়ীভাবে দূর করার ক্ষেত্রে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তবে অন্য কোনো উদ্দেশ্য যেন এ লক্ষ্য থেকে তাদের বিচ্যুত না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

ট্রাম্পও নির্বাচনে নেতানিয়াহুর সমর্থনে প্রচার চালিয়েছিলেন। তার দাবি, নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোয় নির্বাচনে তিনি উপকৃত হয়েছেন।

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250