বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ *** নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার *** আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট *** ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে *** আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের *** ইসরায়েলে সরকার গঠনে আলোচনা শুরু, ইহুদি-আরব জোটের দাবিতে বিক্ষোভ *** বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি *** ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা *** ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ ভোট *** এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ তোলে দলটি। ব্যাপক ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী, তারা নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) রেকর্ড ১৯টি আসন জিততে পারে, যা তাদের বর্তমান সম্মিলিত ১০টি আসনের প্রায় দ্বিগুণ।

আরব দলগুলোর এই উত্থানের অর্থ হলো, ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে নেতানিয়াহুর জোট এবং তার বিরোধী ইহুদি নেতৃত্বাধীন দলগুলো—উভয়ই অনেক দূরে থাকবে। তবে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট আরবদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। নির্বাচনী প্রচারণার সময় থেকেই নেতানিয়াহু ও লিকুদ পার্টি আরবদের নিয়ে সরকার গঠনের এমন সম্ভাবনাকে ধারাবাহিকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আসছে।

এক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করে, ‘ইসরায়েলের নির্বাচন সেই আরব দলগুলো চুরি করেছে, যারা সন্ত্রাসবাদ এবং ইহুদি রাষ্ট্র ধ্বংসকে সমর্থন করে।’ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আরব দলগুলো ভোটারদের জড়ো করতে ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং অবৈধ সফটওয়্যার ব্যবহারের মতো গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। পুলিশ, শিন বেত ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) কাছে এসবের ‘শত শত প্রমাণ’ জমা দেওয়ার কথাও জানিয়েছে তারা। এর মধ্যে নগদ অর্থসহ খাম, জাল ভোট ও ভোটকেন্দ্রে সহিংসতার অভিযোগ রয়েছে।

লিকুদ পার্টি সুষ্ঠু তদন্তের দাবি জানালেও, সিইসির এক কর্মকর্তা আগেই টেলিভিশন চ্যানেল ১২–কে দেওয়া এক সাক্ষাৎকারে জালিয়াতির দাবি নাকচ করে দিয়েছেন। সিইসি এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি নির্বাচনের মতো এবারও তারা নিয়ম অনুযায়ী নির্বাচনের স্বচ্ছতা বা ফলাফলে কথিত ত্রুটি নিয়ে দলগুলোর অভিযোগ খতিয়ে দেখছে।

অবশ্য ইসরায়েলের হিব্রু গণমাধ্যমগুলো ভোটের আগেই জানিয়েছিল যে, নির্বাচনে প্রয়োজনীয় আসন না পেলে লিকুদ পার্টি আরব অঞ্চলগুলোর ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচন ‘চুরি’ হয়েছে বলে দাবি করার ছক কষে রেখেছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮৫ শতাংশেরও বেশি ভোট গণনা শেষ হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জয়েন্ট লিস্ট ১২টি এবং রাম ৭টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকট ও তার মিত্ররা ৪৮টি আসন পেতে যাচ্ছে।

এই রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রাম দলের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়োভ সেগালোভিৎজ জানিয়েছেন, তার দল পরবর্তী জোট সরকারের অংশ হতে চায়। তবে যাকে প্রধানমন্ত্রী মনোনীত করা হবে, তাকে অবশ্যই আরব ভোটারদের স্বার্থ বিবেচনায় নিতে হবে।

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250