বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

মহার্ঘ ভাতা চালুর বিষয়টি সক্রিয় বিবেচনায়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি ‘সক্রিয় বিবেচনায়’ আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২০শে মে) সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর সেপ্টেম্বর-অক্টোবরেও মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে সরকারের আর্থিক টানাপোড়েনের কারণে তা বেশি দূর আগায়নি।

মহার্ঘ ভাতা চালুর বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আজ উপদেষ্টা বলেন, ‘অ্যাকটিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, হয়তো একটু সময় লাগবে।’

পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো করার নিয়ম আছে। সবশেষ বেতন কাঠামো পরিবর্তন হয় ২০১৫ সালে। এরপর আর কোনো বেতন কাঠামো হয়নি। এ কারণে মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা বেশি।

সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এলএনজি, সার, গমসহ আরও কিছু কেনাকাটা অনুমোদন হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান।

এইচ.এস/

অর্থ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250