মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ক্যাসিনোকাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডিত যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে জামিনের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ২ মাসের মধ্যে হাইকোর্টকে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন। এ সময় আপিল বিভাগ বলেন, যারা ব্যক্তিগত ভাবে অস্ত্র ও গানম্যান নিয়ে ঘোরেন তাদের বিষয়ে নীতিমালা করা উচিৎ।

এর আগে ১৩ই ডিসেম্বর জি কে শামীমকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে চেম্বার বিচারপতি ১৯শে ডিসেম্বর তার জামিন স্থগিত করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০শে সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গুলশানের নিকেতনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‍্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে দুই মামলায় সাজা হয়েছে তার।

এরপর, ২০২২ সালের ২৫শে সেপ্টেম্বর জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম। এরপর হাইকোর্টে আবেদন করে জি কে শামীম জামিন পেলেও তা স্থগিত করেছিল চেম্বার জজ।

ওআ/

জি কে শামীম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250