বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনন্ত-রাধিকা যে রীতিতে বিয়ে করলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। তিন ছেলে-মেয়ের মধ্যে সবচেয়ে ছোট অনন্ত।

দুটি প্রাক-বিবাহ অনুষ্ঠান সেরে শুক্রবার (১২ই জুলাই) গুজরাটি রীতিতে মালা বদল করলেন অনন্ত-রাধিকা। অবশেষে চার হাত এক হলো তাদের। বিয়েতে সাদা লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। অন্যদিকে হালকা রঙের পোশাকেই বর সেজেছিলেন অনন্ত।

আরও পড়ুন: ট্রল নিয়ে মাথাব্যথা নেই মালাইকার

এদিন বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, হলিউড তারকাদের নিয়ে জমে উঠেছিল নবদম্পতির বিয়ের আসর। শুধু বর-কনেই নয়, নজরকাড়া সব লুকে হাজির হয়েছিলেন তারকারা।

অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার (১৩ই জুলাই) শুভ আশীর্বাদ এবং আগামী ১৪ই জুলাই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।

এসি/

বিয়ে অনন্ত-রাধিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250