মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে শুক্রবার (১২ই জুলাই) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪।’

সকালে ভার্চুয়ালি স্পোর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। এ সময় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান।

আরো পড়ুন : জয়পুরহাটে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘আপন এন্টারপ্রাইজ’ উদ্বোধন

সঞ্চালনায় ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিক। উদ্বোধনী দিনে দাবা ইভেন্টের গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ইনডোর ও আউটডোরে মোট ১১টি ডিসিপ্লিন ও ইভেন্ট থাকবে এবারের এই আয়োজনে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম, স্পেডট্রাম, অকশন ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন, লুডু, ফুটবল, ভলিবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন।

এছাড়া এবারের ক্রীড়া প্রতিযোগিতায় যেসব সিনিয়র সদস্য অংশগ্রহণ করতে পারবেন না তাদের মধ্যে দশজনকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করছে ওয়ালটন। পাশাপাশি সদস্যদের স্ত্রীদের জন্য লুডু খেলার আয়োজন থাকছে।

ওয়ালটন- ক্র্যাব ক্রীড়া উৎসবের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

এস/

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250