শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন *** সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন *** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

কালারফুল মিষ্টি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালিআনায় খাবারের শেষপাতে মিষ্টি না হলে যেন ভোজনই পরিপূর্ণ  হয় না। মিষ্টি মিশে আছে বাঙালির হৃদয়জুড়ে। যা খেতে পছন্দ করেন কমবেশি সবাই। বিভিন্ন ধরনের মিষ্টির মধ্যে রং-বেরঙের দানাদার মিষ্টিও বেশ অন্যতম। ছোট-বড় সবাই এই মিষ্টি খেতে পছন্দ করেন।

খুব সহজেই মাত্র ৫টি উপকরণে ঘরেই তৈরি করতে পারবেন এই মিষ্টি। চলুন তবে জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে তৈরি করবেন  রং-বেরঙের দানাদার মিষ্টি। জেনে নিন রেসিপি-

আরো পড়ুন : ছোলার ডালের হালুয়া তৈরির রেসিপি

উপকরণ

১. দুধের ছানা দেড় কাপ

২. চিনি ১ কাপ

৩. সুজি ১ চা চামচ

৪. ময়দা ১ চা চামচ ও

৫. ফুড কালার সামান্য।

পদ্ধতি

প্রথমে ছানার সঙ্গে ১ চা চামচ চিনি, সুজি ও ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর ছানা ট্রে বা প্লেটে নিয়ে হাতের তালু দিয়ে খুব ভালো ভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই কাজটি করতে হবে।

এভাবে ১৫-২০ মিনিট মাখিয়ে নেওয়ার পর ছানা নরম হয়ে আসলে তা ২-৩ ভাগে ভাগ করে নিন। এক ভাগ সাদা রাখুন অর্থাৎ ফুড কালার মেশাবেন না।

আর দুই ভাগের সঙ্গে পছন্দমতো দুই রঙের ফুড কালার মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। যাতে ফুড কালারটা ভালো ভাবে ছানার সঙ্গে মিশে যায়। এবার তিন রঙা ছানা দিয়েই ছোট ছোট মিষ্টি তৈরি করুন।

অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিন। এতে দেড় কাপ পানি ও এক কাপ চিনি মিশিয়ে জ্বাল। চিনি গলে পানি ফুটে উঠতেই এক চা চামচ লেবুর রস দিয়ে দিন।

এবার এই পাতলা সিরার মধ্যেই মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিন ৫ মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে চামচ দিয়ে মিষ্টিগুলো খুব সাবধানে নেড়ে দিতে হবে। চাইলে প্যানের হাতল ধরেও নাড়তে পারেন।

আবারও ঢেকে দিন। ১০ মিনিট জ্বাল দিলেই সিরা বেশ ঘন হবে আর মিষ্টিও সেদ্ধ হয়ে যাবে। তখনই চুলা থেকে নামিয়ে নিন মিষ্টিগুলো।

ঠান্ডা হতেই সিরা থেকে তুলে চিনির উপর গড়িয়ে নিন মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি এভাবে চিনির উপর গড়িয়ে প্লেটে করে রেখে দিন ১৫-২০মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে দানাদার মিষ্টি।

এস/ আই. কে. জে/

রেসিপি কালারফুল মিষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শাহরুখের সঙ্গে তুলনা, বাবাকে ‘সবার সেরা’ বললেন আরিয়ান

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250