সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

নারিকেল গাছ রোপণ ও পরিচর্যা যেভাবে করবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

উত্তম পরিচর্যা এবং পরিশ্রম করলে নারিকেল গাছ থেকেই ভালো উপার্জন করা সম্ভব। গ্রামাঞ্চলে সঠিকভাবে নারিকেল গাছ রোপণ করলে ভালো আয় করা যায়। তাই নারিকেল গাছ রোপণের সময় কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত, সে সম্পর্কে জেনে রাখা জরুরি।

স্থান নির্বাচন

নারিকেল গাছ উষ্ণ এবং আর্দ্র স্থানে ভালো জন্মে। বেলে মাটি তাদের জন্য সর্বোত্তম। যেখানে পানি সহজেই শুকিয়ে যায় এবং শেকড় পচে না।

দূরত্ব রাখুন

একটি গাছ থেকে ৭.৫ মিটার দূরত্বে অপর গাছ লাগান। যাতে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা পায়। বর্ষাকালে গাছ লাগানো ভালো। কারণ এ সময় মাটিতে আর্দ্রতা থাকে।

গাছ নির্বাচন

ভালো নারিকেলের জন্য সুস্থ ও ভালো গাছ বেছে নিন। নার্সারি থেকে রোগমুক্ত চারা নিন। বীজগুলোকে পানিতে রেখে পরীক্ষা করুন। ভালো বীজ ডুবে যায়, খারাপ বীজ ভেসে যায়।

আরও পড়ুন: মৎস্য সম্পদে উদ্বৃত্ত নাটোর জেলা

গাছের সুরক্ষা

রোগ বা কীটপতঙ্গ আছে কি না তা নিশ্চিত করতে মাঝে মাঝে নারিকেল গাছ পরীক্ষা করুন। নারিকেল গাছকে গোড়া পচা, পাতার দাগ এবং কুঁড়ি পচা রোগ থেকে রক্ষা করতে হবে। কীটপতঙ্গ থেকে রক্ষা পেতে জৈবিক ও রাসায়নিক ব্যবস্থা নিতে পারেন।

সেচ এবং সার

গ্রীষ্মকালে মাঝে মাঝে নারিকেল গাছে পানি দেওয়া জরুরি। ভালো ফলের জন্য জৈব সার ব্যবহার করুন। নারিকেল গাছের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাসিয়াম প্রয়োজন। এ ছাড়া গোবর এবং কম্পোস্ট ব্যবহার করুন।

ফল সংগ্রহ

প্রতিদিন নারিকেল গাছের যত্ন নিন। মাঝে মাঝে আগাছা পরিষ্কার করুন। ডাব খাওয়ার উপযুক্ত হলে বা ফল পুরোপুরি পাকলে কাটুন। সাধারণত নারিকেল ফল ১২-১৪ মাসে পাকে।

এসি/কেবি


নারিকেল গাছ পরিচর্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250