সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

ট্রাম্প, ইউনূস ও শাহবাজের মুখের আদলে অসুর—কী বোঝাতে চাইল পশ্চিমবঙ্গের মণ্ডপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুরাণ অনুযায়ী, অসুরদের অত্যাচারে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোক ছেড়ে পালিয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে দেবতারা একত্রিত হন এবং তাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন দেবী দুর্গা।

দেবী ৯ দিন ধরে যুদ্ধ করে মহিষাসুরকে বধ করে ত্রিলোক রক্ষা করেন। হিন্দুরা বিশ্বাস করেন, যুগে যুগে অশুভ শক্তিকে বিনাশ করতে এভাবেই প্রতিবছর পৃথিবীতে আসেন দেবী।

তবে এবারের পূজায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মণ্ডপের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। কারণ, সেখানে মহিষাসুর রূপে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী, মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের এই বছরের থিম ‘দহন’-এর অংশ হিসেবে এটি তৈরি করেছে। তাদের পূজামণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এমনভাবে দেখানো হয়েছে, যেন দেবী দুর্গা তার ছিন্ন মস্তক ধরে আছেন।

অবশ্য, মহিষাসুরকে এভাবে পরিবর্তন করার ঘটনা এবারই প্রথম নয়। কিছুদিন আগে কলকাতার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি প্রতিমা তৈরি করেছিল।

কমিটির ভাষ্যমতে, রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের ওপর ওয়াশিংটনের ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলার পর্যন্ত বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। তাই তাকে এই রূপে তুলে ধরা হয়েছে।

হিন্দু পুরাণ অনুযায়ী, মহিষাসুর একজন ধূর্ত ও শক্তিশালী অসুর। সে অর্ধপুরুষ এবং অর্ধমহিষ। ব্রহ্মা তাকে এই বর দিয়েছিলেন, কোনো পুরুষ বা দেবতা তাকে বধ করতে পারবেন না। এই বর পেয়ে মহিষাসুর ত্রিলোকের ওপর আধিপত্য বিস্তার করেন। তার অত্যাচারে দেবতারাও অসহায় হয়ে পড়েন।

তার অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে, তখন ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার সৃষ্টি হয়। দেবী দুর্গা ৯ দিন ধরে যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন। দুর্গাপূজার মাধ্যমে হিন্দুরা মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদ্‌যাপন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা বলছেন, দুর্গাপূজায় রাজনীতি ঢোকানো ঠিক নয়। এ ধরনের সংস্কৃতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এবং পারস্পরিক সহনশীলতা কমিয়ে দিতে পারে।

জে.এস/

ভারত শারদীয় দুর্গোৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250