শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

নেপাল সীমান্তে উচ্চ সতর্কতায় ভারত, কড়াকড়ি আরোপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভের জেরে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিবেশী এই হিমালয়ের দেশটিতে জনরোষের মুখে গত মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। খবর এনডিটিভির।

বিক্ষোভের ঢেউ যাতে ভারতের ভূখণ্ডে না ছড়ায়, তা নিশ্চিত করতে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) সঙ্গে রাজ্য পুলিশকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

ভারত ও নেপালের মধ্যে ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে; যা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিস্তৃত। ১৯৫০ সালের শান্তি ও মৈত্রী চুক্তির মাধ্যমে দুই দেশের নাগরিক ও পণ্যের অবাধ চলাচল আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল। তবে বর্তমানে উচ্চ সতর্কতার কারণে সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

জে.এস/

ভারত-নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250